আঁখিনূর আইভি বাঞ্ছারামপুরের গর্ব
রিপন সরকার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার আঁখিনূর আইভি বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের জলিল চেয়ারম্যান বাড়ির বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন এর মেঝো কন্যা। আখিনূর আইভির মা একজন প্যারামেডিক স্বাস্থ্যকর্মী। আখিনূর আইভি ২০২৪ সালে ও ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন থেকে সপ্তম ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেড এ বৃত্তি পেয়েছে। আখিনুর আইভি বাংলাদেশ স্কাউটের লিখিত পরীক্ষায় ইতিপূর্বে উপজেলা, জেলা, আঞ্চলিক পর্যায় ও সর্বশেষ জাতীয় পর্যায় পর্যন্ত অংশ গ্রহন করে। গত ০৭/০৮/২৬ তারিখে চিত্রাঙ্কনে উপজেলা পর্যায়ে প্রথম ও গত ০৮/১০/২৬ জেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে । এই অর্জন বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ বাঞ্ছারামপুর উপজেলার সম্মান বৃদ্ধি করেছে।
ছবি সংযুক্ত
১০/১০/২০২৬
০১৭১৪২১৯৮৭৫