আগামীকাল (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাবরাং ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণমিছিলে যোগদানের আহ্বান - সদস্য সচিব নুরুল আলম
বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল (৫ আগস্ট) টেকনাফ উপজেলা ও পৌরসভা বিএনপির সমন্বয়ে অনুষ্ঠিতব্য বিশাল গণসমাবেশ সফল করার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব নুরুল আলম এক বিবৃতিতে সাবরাং ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধভাবে মিছিলসহ গণসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সাবরাং ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামীকাল নির্ধারিত সময়ে টেকনাফ উপজেলা বিএনপির কার্যালয়ে সমবেত হবেন। সেখান থেকে টেকনাফ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে সাবরাং ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের সমন্বয়ে একটি বিশাল গণমিছিল বের করা হবে, যা গণসমাবেশে গিয়ে মিলিত হবে।
গণসমাবেশ ও গণমিছিল সফল করতে সাবরাং ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য তিনি বিনীতভাবে অনুরোধ জানান।