আড়াইবাড়িয়া ইউনিয়নে সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন ফরিদ
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার , হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ছাত্রদলের নেতা, ফরিদ উদ্দিন ফরিদ চর জামাইাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ নং ওয়ার্ডের জনগণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সবার কাছে দোয়া চেয়ে এলাকার জনগণের সহযোগিতা চেয়েছেন।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চর জামাইল সরকারি প্রাইমারি স্কুল মাঠে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কুশল বিনিময় করেন।
এলাকার জনগণের উদ্দেশে , ফরিদ উদ্দিন ফরিদ বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং সে যদি জনগণের ভোটে চেয়াম্যান নির্বাচিত হতে পারেন, তাহলে
৪ নং আড়াইবাড়িয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়বেন।এলাকার মাদক, সন্তাস, চাঁদাবাজ, বাল্যবিয়েসহ সমাজের সকল ধরনের অনিয়ম দূর্নীতিমুক্ত করার অঙ্গিকারও করেন তিনি।সাবেক ছাত্রদল নেতা আরো বলেন, এলাকার মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। মতবিনিময় সবার শেষে জনগণকে সাথে নিয়ে ৮ নং ওয়ার্ডে একটি মিছিল করেন ।