উৎসবমুখর পরিবেশে ধামরাই দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাইয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১৪)-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গতকাল ৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে ধামরাইয়ের দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের চূড়ান্ত ও হাইভোল্টেজ ফাইনালে শক্তিশালী আনু ওয়ারিয়র্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উৎসব ফিউরিয়ার্স।
দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য, মোঃ তমিজ উদ্দিন।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোঃ আতিকুর রহমান আতিক ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি, মোঃ আশিকুজ্জামান স্বপন সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি,
আনোয়ার জাহিদ তালুকদার সিনিয়র সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি,
ইঞ্জিনিয়ার মারুফ সিকদার সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি, মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক ধামরাই থানা সহ এছাড়াও ধামরাই পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শীতের আমেজে ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে স্থানীয় হাজারো ক্রীড়ামোদী দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।