এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত
সুমন রায়
সৈয়দপুর,প্রতিনিধি
এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত। চীনের অনলাইন ডেটিং বাজারে এমন একটি উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিয়ের উপযুক্ত সঙ্গী খুঁজে দিতে না পারলে গ্রাহকের কাছ থেকে নেওয়া পুরো টাকা ফেরত দেবে ওই ডেটিং অ্যাপ। অ্যাপটির নাম (লিয়াংপেই এআই)।
গত জুলাইয়ে চালু হওয়া এই অ্যাপের বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা। ইউয়ান (প্রায় ৩০০ মার্কিন ডলার)। অ্যাপটির প্রতিশ্রুতি হলো, সাবস্ক্রিপশন নেওয়ার ৩ বছরের মধ্যে কোনো ব্যবহারকারীর বিয়ে না হলে তাকে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
তবে চীনের প্রচলিত ডেটিং অ্যাপগুলোর ব্যবসায়িক মডেল থেকে এটি বেশ আলাদা। সাধারণত এসব অ্যাপে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে লিয়াংপেই এআইতে একবারে একজনের সঙ্গেই পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।
অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে নিজের প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি তিনি অবিবাহিত কি না, সেটাও যাচাই করা হয়।অ্যাপটির প্রথম মাসেই যাচাই প্রক্রিয়ায় ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।
নতুন ব্যবহারকারীদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে প্রায় ২০ মিনিটের একটি সাক্ষাৎকার দিতে হয়।এতে তাঁর পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গীর বিষয়ে প্রত্যাশা তথ্য জানতে চায় এআই।
এই কথোপকথনের মাধ্যমে ব্যবহারকারীর একটি বিস্তারিত প্রোফাইল তৈরি করে এআই। পরে ব্যক্তিত্ব, মূল্যবোধ, পারিবারিক পটভূমি ও জীবনযাপনের সামঞ্জস্য বিবেচনা করে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে দেয় অ্যাপটি।
তবে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ নেই। একজনের সঙ্গে চলমান পরিচয় শেষ না করে নতুন কারও সঙ্গে দেখা করার সুযোগও পাওয়া যাবে না।
অ্যাপটির সবচেয়ে আলোচিত বিষয় হলো ৩ বছরের মধ্যে বিয়ে না হলে সাবস্ক্রিপশন ফি ফেরতের নিশ্চয়তা। প্রতিষ্ঠাতা জেংয়ের মতে, বিয়ে একটি স্বতন্ত্র আইনি অবস্থান। অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতিতে কারও বিয়ে হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব।
তার মতে, কোনো প্রতিষ্ঠান যদি গ্রাহককে জীবনসঙ্গী খুঁজে দিতে না পারে, তাহলে সেই সেবার বিনিময়ে মুনাফা করার যৌক্তিকতা নেই। তাই অ্যাপটি প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দিতে প্রস্তুত তারা।
অ্যাপটির সবচেয়ে আলোচিত বিষয় হলো টাকা ফেরতের নিশ্চয়তা। তবে এ নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও যদি অন্য কোনো মাধ্যমে বিয়ে করেন, তাহলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি অ্যাপটির অন্য সাবস্ক্রিপশন প্যাকেজেও একই সুবিধা প্রযোজ্য কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।