মোঃ আলমগীর হোসেন
বিশেষ প্রতিনিধি ঢাকা
এমপিও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আসতে যেসব মানদণ্ড লাগবে। খসড়া অনুমোদনের পর দ্রুতই প্রকাশিত হবে।
০১। নিম্ন মাধ্যমিক ৬ষ্ঠ-৮ম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি প্রতি শিক্ষার্থীর সংখ্যা হবে নূন্যতম ৫৫ জন।
০২। মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ঠ-১০ম: মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি প্রতি শিক্ষার্থীর সংখ্যা হবে নূন্যতম ৫৫ জন।
০৩। উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ ৬ষ্ঠ-১২শ: মাধ্যমিক পর্যায়ে শ্রেণি প্রতি শিক্ষার্থীর সংখ্যা হবে নূন্যতম ৫৫ জন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা হবে নূন্যতম ১২০ জন।
০৪। উচ্চ মাধ্যমিক কলেজ-স্নাতক কলেজের উচ্চ মাধ্যমিক কলেজে নূন্যতম ১২০ জন। স্নাতক পর্যায়ে প্রতি বিভাগে নূন্যতম ৪০ জন।
০৫। পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সব পাবলিক পরীক্ষায় সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কমপক্ষে ৯০ শতাংশ অংশগ্রহণ করতে হবে।
০৬। শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে জন্য গ্রন্থাগার থাকতে হবে। নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে গ্রন্থাগারে নূন্যতম ৩ হাজার বই থাকতে হবে।
০৭। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে গ্রন্থাগারে নূন্যতম ৫ হাজার বই থাকতে হবে। উচ্চ মাধ্যমিক কলেজ-স্নাতক কলেজের ক্ষেত্রে গ্রন্থাগারে নূন্যতম ১০ হাজার বই থাকতে হবে।
০৮। তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড, কম্পিউটার, বিএনসিসি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি কার্যক্রমে কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।
০৯। শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব ও আইসিটি সুবিধা থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ল্যাব এবং প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারসহ নূন্যতম একটি স্বতন্ত্র আইসিটি-কম্পিউটার ল্যাব সুবিধা থাকতে হবে।
১০। বিশেষ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়া হবে। অগ্রধিকারের ক্ষেত্রগুলো হলো: আর্থ-সামাজিক ভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্য পীড়িত ও অপেক্ষাকৃত কম শিক্ষার হার বিশিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান। সংশ্লিষ্ট এলাকার পুরাতন, ঐতিহ্যবাহী এবং পূর্ববর্তী ৫ বছরের মোট শিক্ষার্থীর সংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে এলাকাভিত্তিক প্রতিষ্ঠানটির অবস্থান।
১১। সরকার বিশেষ বিবেচনায় এই নীতিমালার যে কোনো শর্ত শিথিল করে যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারেন।
১২। নিজস্ব দখল ও মালিকানায় অবস্থিত খেলার মাঠসহ পর্যাপ্ত শর্তমুক্ত অখণ্ড নিষ্কন্টক উপযুক্ত ভূমি থাকতে হবে।
১৩। প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাসহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র্যাম্প সুবিধা থাকতে হবে।
১৪। প্যার্টানভুক্ত শিক্ষক কর্মচারী নিয়োগ দিতে হবে।