কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ৪ আহত ৫
মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে চচকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকায় যাত্রীবাহী জিপগাড়ি ও লাল-সবুজ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতির জিপ ও লাল-সবুজ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ঘটনাস্থলেই ৪জন নিহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হসপিটালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনের মৃত্যু নিশ্চিত করেন। এছাড়া গুরুতর আহত অপর ৪ জন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ও আহতদের অনেকের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।