কালিয়াকৈরে পিকআপ টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদন মোঃ শাহিন আলম
গাজীপুরের কালিয়াকৈর চা বাগান এলাকায় পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহতের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর)
উপজেলার মৌচাক ফুলবাড়িয়া সড়কের চা বাগানের রুবেল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাকিল হোসেন (২৫) গাজীপুর সদর উপজেলার সালনা এলাকার টেকি বাড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
এ সময় একই এলাকার নুরুল হকের ছেলে স্বপন মিয়া একই গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কফিল উদ্দিন, সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার পশ্চিম ডগরীর দুখাই মিয়ার ছেলে শফিউদ্দিন (৬০) গুরুতর আহত হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে প্রেরণ করেন।
গরু ব্যবসায়ী কফিল উদ্দিন ও স্বপন মিয়া জানান তারা বাটাজুর হাট থেকে তিনটি গরু ক্রয় করে গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় টেকি বাড়ি গ্রামে নিয়ে যাওয়ার সময় গরু বহনকারী তাদের টমটম গাড়িটি মৌচাক ফুলবাড়িয়া সড়কের রুবেল মার্কেট এলাকায় পৌঁছলে সামনে থেকে একটি পিকআপ তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী শাকিল নিহত হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়।