মোঃ রাশিদুল ইসলাম,গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন থেকে সাগর হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ সাগর হোসেন কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বোয়ালী গ্রামের আমিরুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাগর হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট ও ফুল শার্ট। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে দ্রুত ০১৯০৫১৪৪৮৭৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।