কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার ৯ নং মালঞ্চা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলহাজ্ব নুরুল হোসেন সোনার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। রবিবার (২৩ আগস্ট) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রবীণ এই জনপ্রতিনিধির মৃত্যুতে মালঞ্চা ইউনিয়ন সহ কাহালু উপজেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।তিনি দীর্ঘদিন ৯ নং মালঞ্চা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।এলাকায় তিনি একজন প্রবীণ ও পরিচিত ব্যক্তি হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।মরহুম আলহাজ্ব নুরুল হোসেন সোনার নামাজে জানাজা বাদ জোহর তাঁর নিজ বাসভবন গুড়বিশা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি, আত্মীয়-স্বজন, এলাকাবাসী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।জানাজায় উপস্থিত ছিলেন ৯ নং মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।মরহুম আলহাজ্ব নুরুল হোসেন সোনার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী।