বাবলু হাসান কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ জয় কুন্ড (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেশবপুর উপজেলার চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শামীম হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সাগরদাঁড়ি এলাকা থেকে ইয়াবাসহ জয় কুন্ডকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জয় কুন্ড সাগরদাঁড়ি গ্রামের অলোক কুন্ডের ছেলে।চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শামীম হোসাইন বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।