কোটালীপাড়ায় গাঁজা সেবনের দায়ে ছয়মাস কারাদণ্ড
নৃপেন হালদার ,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামে গাঁজা সেবনের অপরাধে নাজমুল হাসান (২৮) নামে এক যুবককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাঁজা সেবনরত অবস্থায় নাজমুল হাসানকে আটক করা হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।