গাইবান্ধায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:
মো: মিজানুর রহমান বাবু
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই ২০২৬ রাত ১১টা ৩৫ মিনিটে ফুলছড়ি উপজেলার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ঘোলদহ এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলমগীর হোসেন (৩৮) ও মোঃ আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পৃথকভাবে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।