গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ,চারা ও সার বিতরণ অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ,রোপা আমন,লেবু চারা,মরিচ,বৃক্ষ রোপন কর্মসূচীর চারা ও শাক সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ,চারা ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন শুক্রবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন।।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভুমি, কৃষি অফিসার মেহেদী হাসান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবীর মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেনিন সহ কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।