মো: আমজাদ হোসেন, চট্টগ্রাম।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির নাম সিনান। সে স্থানীয় শাহিদুল ইসলাম জয়ের ছেলে। রোববার সকাল ৯টার দিকে শিশু সিনান তার দাদু ও মায়ের সঙ্গে নাস্তা করছিল। পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়লে সবার অজান্তে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১০ মিনিট খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে সিনানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
নিস্পাপ শিশু সিনানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে ছেলে পুরো ঘর মাতিয়ে রাখতো সে আজ সকলকে ছেড়ে জান্নাতের ফুল হয়ে না ফেরার দেশে।
মহান রব ছোট্ট সিনানকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।