চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি
মো: আমজাদ হোসেন
পটিয়া প্রতিনিধি( চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি বক্সটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে জানালা বন্ধ থাকায় আগুন বক্সের ভেতরে ছড়াতে পারেনি। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।