মো : আমজাদ হোসেন,(পটিয়া চট্টগ্রাম)
চট্টগ্রামে আনোয়ারায় ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় মো. হুমায়ুন কবির আনসার (২৬) নামের ওই যুবককে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে আইন অনুযায়ী তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।