চট্টগ্রামে শপিং মলের পঞ্চম তলা থেকে পড়ে লোহাগাড়ার তরুণের মৃত্যু
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার শপিং মলে পঞ্চম তলা থেকে পড়ে মোহাম্মদ মাইনুদ্দীন হাসান নামে লোহাগাড়ার এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা এবং কর্মসূত্রে নগরীতে বসবাস করতেন।
ঘটনাটি গত রাতে ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিও ফুটেজ দেখে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।