জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ৮ নং রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডের বাউলাপাড়া গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম। তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং তাদের প্রত্যাশার কথা শোনেন।
তাহেরুল ইসলাম বলেন, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে চান। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।