জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির ফুলেল শুভেচ্ছা
আরিফুল ইসলাম
তালা সাতক্ষীরা (প্রতিনিধি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. শেখ আব্দুল কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার তালার সামাজিক সংগঠন ছায়াবীথির ক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় তালায় ছায়াবীথি সামাজিক সংগঠনের হলরুমে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ছায়াবীথি সামাজিক সংগঠনের সভাপতি ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্রাম রাসেল ও মো. রিপন হোসেন, তালা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজুদ্দিন মাতব্বর, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ওলিউর রহমান এবং ছায়াবীথি ক্লাবের জাহাঙ্গীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ডা. শেখ আব্দুল কুদ্দুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁর সাংগঠনিক কার্যক্রমের প্রতি সম্মান ও আন্তরিকতা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।