জাপানে আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় ৮ম স্থান অর্জন করল লক্ষ্মীপুরের হাসনাত মাহবুব খান
লক্ষ্মীপুর প্রতিনিধি:অহিদুল ইসলাম
জাপানের ওসাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৮ম স্থান অর্জন করেছে লক্ষ্মীপুরের কৃতি সন্তান হাসনাত মাহবুব খান। সে ঢাকার মোহাম্মদপুরের সেন্ট জোসেফ হাই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
হাসনাত মাহবুব খান লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. মোরশেদ আলম হিরু-এর বড় ছেলে। ছোট বয়সেই রোবটিক্স ও প্রযুক্তির প্রতি আগ্রহ এবং দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে সে।
জাপানের ওসাকায় আয়োজিত এই আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে হাসনাত মাহবুব খানের ৮ম স্থান অর্জন তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং লক্ষ্মীপুরবাসীর জন্য গর্বের বিষয়।
হাসনাতের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে রোবটিক্স ও প্রযুক্তি ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের জন্য হাসনাত মাহবুব খানের প্রতি শুভকামনা জানিয়েছেন তারা।