জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম করেন নাজনীন আখতার
জামালপুর জেলা প্রতিনিধি, মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্যাপারিপাড়ায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাজনীন আখতার।
শনিবার (১৭ অক্টোবর) ব্যাপারিপাড়ায় পরিচালিত এ কার্যক্রম পরিদর্শন ও তদারকির সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু ইলিয়াস মল্লিক এবং জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।
তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে সঠিক তথ্য সংগ্রহ, উপকারভোগী পরিবারের প্রকৃত অবস্থা যাচাই এবং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রম তদারকির ফলে তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং সরকারি সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় পর্যায়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হলে ফ্যামিলি কার্ড প্রদানের পরবর্তী কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় তথ্যভিত্তি তৈরি হবে।