টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
বেলাল উদ্দিন
টেকনাফ, প্রতিনিধি:
সারাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সম্ভাব্য ঝটিকা মিছিল, সভা-সমাবেশ এবং সাংগঠনিক কার্যক্রম ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টেকনাফ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন পয়েন্ট ও গোদারবিল সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় নজরদারি অব্যাহত রাখার কথা জানা গেছে।
এদিকে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ধরনের সংঘাত বা সহিংসতা নয়; শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।