ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত মরাদেহ উদ্ধার।
মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা কনপাড়া এলাকার জালাল উদ্দিনের অর্ধগলিত মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর তাঁর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ,জালাল উদ্দিন চিলারং ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর মৃত্যুর কারণ এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।