ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ধান ক্ষেত থেকে বৃদ্ধের মরা দেহ উদ্ধার ।
মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর শ্রী অনিল চন্দ্র সিংহের মরদেহ উদ্ধার করা হয়েছে।
(বৃহস্পতিবার) ৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়ন ও ১নং পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী স্বাগতম এলাকার মাঠে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত শ্রী অনিল চন্দ্র সিংহ দক্ষিণ পাড়িয়া সিংহাড়ী গ্রামের বাসিন্দা। তিনি উলেন চন্দ্রের (ডেকোরেশন) বাবা।
উল্লেখ্য, গত ২ নভেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে পাড়িয়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় গত তিন দিন আগে নিখোঁজ সংবাদ প্রকাশ করা হয়েছিল।
তিন দিন পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় বিস্তারিত তথ্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও হালনাগাদ করা হবে।