ডিমলায় ইয়াবাসহ যুবক বিজিবির হাতে আটক।
মোঃ আমজাদ হোসেন।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়।
সোমবার রাত ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ, মশোর মোড় যুগিরডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে যানা যায় ।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল সুবেদার মোঃ ইমরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত ভাবে অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৭টি ইয়াবা ট্যাবলেট,, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করে।
আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মোঃ আইবুল ইসলামের ছেলে বলে যানা যায় ।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে যানা যায়।