ডিমলায় জমকালো আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন।
মোঃ আমজাদ হোসেন।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
""স্বপ্নের পথে বিজয়ের সাথে"ক্রিয়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগান সামনে রেখে
ডিমলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে ডিমলা উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সারাদেশে ন্যায় প্রজেক্টের এর মাধ্যমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, ডিমলা থানা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, এলজিইডি কর্মকর্তা মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক বি এন পির জেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, সদর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম ডিআর, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রকেনুজ্জামান বকুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ খান লোহানী উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ডিমলা সদর ইউনিয়ন ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।