ডিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালন।
মোঃ আমজাদ হোসেন।
ডিমলা( নীলফামারী) প্রতিনিধিঃ
আজ ২৯ জুন (সোমবার) নীলফামারী জেলার ডিমলা উপজেলায় লেইস প্রকল্পের আয়োজনে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ডিমলা উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিটি বিদ্যালয়। তারই অংশ হিসেবে উত্তর নাউতারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দুপুর ২টায় র্যালি এবং শিক্ষকরা বিদ্যালয় মাঠে গাছ লাগিয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, গাছ লাগার মাধ্যমেই আমাদের দেশের জলবায়ুর পরিবর্তন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি ছাত্র-ছাত্রী সহ সকলকে বেশি বেশি করে বনজ ফলজ ঔষধি গাছ লাগানোর পরামর্শ দেন। জাতীয় কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে ছাত্র-ছাত্রীদের ভাই বোনদের নামেও একটা করে গাছ লাগাতে পরামর্শ প্রদান করেন। পরিশেষে বেশি বেশি গাছ লাগাই প্রাণ বাচাই, পরিবেশ বাচাই, জলবায়ু নিয়ন্ত্রণ করি, সবুজ শ্যামল বাংলাদেশ গড়ি,এই শ্লোগান এর মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।