ডিমলায় ভারাক্রান্ত হৃদয়ে প্রতিমা বিসর্জন করলেন সনাতন ধর্মীরা।
মোঃ আমজাদ হোসেন।
ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সকল পূজা মন্ডপের দশমী শেষ করে প্রতিমা বিসর্জন করলেন সনাতন ধর্মীরা। তারই অংশ হিসাবে দশমী শেষে দুপুর ২:৩০ মিনিটে দুর্গা মা
কে মহেন্দ্র গাড়িতে উঠিয়ে তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন করলেন পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের সনাতন ধর্মীরা। বিসর্জনের সময়ে সনাতন ধর্মাবলম্বীরা ভ্যান গাড়ি,মহেন্দ্র গাড়ি, মোটরসাইকেল করে ভারাক্রান্ত হৃদয়ে পিছনে পিছনে গিয়ে তিস্তা নদীর কিনারে দাঁড়িয়ে বিসর্জন করলেন প্রতিমা। পুজা মন্ডপগুলোতে পিকআপ ভ্যানে করে টহলএর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন বিজিবির (৫১)ব্যাটালিয়ান রংপুর।( ৫১)ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এর নেতৃত্বে দূরদর্শিতার সহিত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন বলে সুষ্ঠুভাবে দশমী শেষ করে প্রতিমা বিসর্জন করতে পেরেছেন বলে জানিয়েছেন সনাতন ধর্মেীরা। এবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত বছরের চেয়ে বেশি বিভিন্ন স্তরে নিরাপত্তা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গা মন্ডপ গুলোতে প্রশাসনিক কর্মকর্তাগণ ও বিএনপির নেতা কর্মীরা প্রতিটি পূজা মন্ডপে গিয়ে পরিদর্শন করেছিলেন বলে জানিয়েছেন, ঠাকুরগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী অমিত চন্দ্র।