ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মো: শরীফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট
আজ অদ্য সকাল দশটা ৩০ মিনিটে ০২/০৭/২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান প্রিয়াঙ্কা গোপ এবং সঙ্গীত বিভাগের ডিন ড. আবুল কালাম সরকার।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সঙ্গীত বিভাগের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।