তালায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চোরাই ভ্যানসহ ৬ জন আটক
আরিফুল ইসলাম
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদক মামলায় হরিশ্চন্দ্রকাটি গ্রামের মৃত কালিপদ দাসের ছেলে উজ্জ্বল দাস (৪৫)-কে ৫০ গ্রাম গাঁজাসহ, কানাইদিয়া গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ মিনারুল ইসলাম (৫০)-কে ১০ পিস ইয়াবাসহ এবং উত্তর শাহজাদপুর গ্রামের আকিম উদ্দিন গাজীর ছেলে মো. মামুন গাজী (৩০)-কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ভ্যান চুরির মামলায় আটারই গ্রামের মৃত সলিম শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) এবং রহিমাবাদ গ্রামের আব্বাস মোল্লার ছেলে মোহাম্মদ হোসেন মোল্লা (২৫)-কে একটি চোরাই মোটরচালিত ভ্যানসহ আটক করা হয়।
এছাড়া জিআর-৮৪/১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালীপাড়ার বাসিন্দা, বর্তমানে প্রসাদপুর এলাকার মো. ফারুক সরদার-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে মোট ১২০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরচালিত ভ্যান উদ্ধার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে তালা থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"