তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
আরিফুল ইসলাম
তালা সাতক্ষীরা, (প্রতিনিধি)।
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সমাজসেবার আয়োজনে, একটি র্যালি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তালা উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম, জেলা নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা খাতুন, একাডেমি সুপারভাইজার প্রভাষ কুমার দাস, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তা, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়াদ্দার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মিল্টন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা প্রবীণদের প্রতি সম্মান, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ এবং সুস্থ, নিরাপদ ও আনন্দময় বার্ধক্য নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানোর পাশাপাশি তাদের প্রতি মানবিক ও সহমর্মী আচরণের আহ্বান জানানো হয়।