তালার খলিষখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩৬ টি ফ্যান ও ২০ টি সেলায় মেশিন বিতারন।
আরিফুল ইসলাম
তালা সাতক্ষীরা (প্রতিনিধি)।
সাতক্ষীরা তালার খলিষখালী ইউনিয়ন পরিষদের এর পক্ষ থেকে উন্নয়ন তহবিলের অর্থায়নে সিস্টেম অনুযায়ী ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬ টি ফ্যান ও ২০ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলায় মেশিন বিতারন করা হয়।
বৃহস্পতিবার সকালে খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাব্বীর হোসেন এই ফ্যান ও সেলাই মেশিন বিতারন করেন।
ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বীর হোসেন জানান পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই সামগ্রী গুলো দেওয়া হয়েছে । তিনি আরো জানান খলিষখালী এস এ টি সি কলেজে , খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়, কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা , দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৩৬ টি ফ্যান ও ২০ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলায় মেশিন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিত ঘোষ ইউপি সদস্য সোলাইমান সরদার, রবিউল ইসলাম ওজি এম শামীম প্রমুখ ।