ত্রিশালের কৈতর বাড়ীতে বজ্রপাতে একই মালিকের ৩ গরুর মৃত্যু
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৈতরবাড়ী গ্রামে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের পর একই মালিকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে খোলাবাড়ী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় গরুগুলো গোয়ালঘরে ছিল। পরে গরুর মালিক গোয়ালঘরে গিয়ে দেখতে পান, সেখানে থাকা ছয়টি গরুর মধ্যে তিনটি গরু মৃত অবস্থায় পড়ে আছে।
পরবর্তীতে গরুগুলোর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বজ্রপাতের কারণেই গরুগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একসঙ্গে তিনটি গরু মারা যাওয়ায় পরিবারটির মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বজ্রপাতের সময় গবাদিপশু ও মানুষের নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।