দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মীর শাহে আলম এমপি উদ্যোগে পানির মগ বিতরণ
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এলজিআরডি প্রতিমন্ত্রী ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মীর শাহে আলম এমপির উদ্যোগে দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পানির মগ তুলে দেন রায়নগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব মো. ইমরান হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবু শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাহমুদুল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিশুদ্ধ পানি পানের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি কোমলমতি শিশুদের প্রতি ভালোবাসা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।