দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক
খুলনা জেলা,দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান মারধরের অভিযোগ দায়ের করা এজাহারে দুই নম্বর আসামি মোঃ খোরশেদকে আটক করেছে দাকোপ থানার পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়,গত ২০ আগস্ট রাত আনুমানিক১০টার দিকে বাজুয়া থেকে বাড়ি ফেরার পথে রাজ্জাকের দোকানের সামনে ইউপি সদস্য মিজানুর রহমানের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যের পিতা মোঃ আমজেদ বাদী হয়ে দাকোপ থানায় এজাহার দায়ের করেন।ওই এজাহারের দুই নম্বর আসামী মোঃ খোরশেদকে পুলিশ আটক করেছে।