দাকোপে ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী নুর ইসলাম ফকির
খুলনা জেলা, দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
খুলনা জেলা,দাকোপ উপজেলা ৭ নং তিলডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পথ প্রার্থী আলোচনা উঠে আসছে নুর ইসলাম ফকিরের নাম। ওয়ার্ডবাসী মেম্বার নির্বাচনের ক্ষেত্রে সততা,যোগ্যতা,শিক্ষাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে ভাবতে চান। এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা, যিনি মানুষের সুখের দুখে পাশে থাকবেন। অসহায় মানুষের কথা শুনবেন এবং ওয়ার্ডবাসের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। হয়তো এতদিন অনেকেই নতুন করে ভাবনার সুযোগ পাননি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশা বদলায়, আলোচনার বিষয় বদলায়।