দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল - পল্লী চিকিৎসক কামাল উদ্দিন।
বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ উপজেলা প্রতিনিধি।
অবশেষে অপহৃত পল্লী চিকিৎসক কামাল উদ্দিন মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন। তাঁর পরিবারের জন্য এটি স্বস্তির সংবাদ। কিন্তু এখানেই শেষ নয় এটি উখিয়া টেকনাফ বাসীর জন্য এক কঠিন সতর্কবার্তাও।
কামাল উদ্দিন ফিরে এসেছেন, কারণ তাঁর পরিবার কোনোভাবে মুক্তিপণের টাকা জোগাড় করতে পেরেছে। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই? তারা কি প্রিয়জনকে আর কখনো ফিরে পাবে না ? এই পযন্ত যত মানুষ অপহরণ হয়েছে সবাই টাকার বিনিময়ে ফেরৎ এসেছে।পরে প্রশাসন উদ্ধার দেখায় নোয়াখালী। জাহাজ পুরা। শীলখালী। হোয়াইক্যং ঢালা। কম্বন। রঙ্গীখালী। লেদা। মুচনী শালবাগান। সহ কিছু চিহ্নিত এলাকার মানুষেরা এখানে জড়িত তাদের তালিকা করে যৌথ অভিযান পরিচালনা করতে হবে।
আজ বাহারছড়াসহ উখিয়া টেকনাফের পাহাড়ঘেঁষা জনপদে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মানুষ দিনে ঘর থেকে বের হতে চায় না। অনেক পরিবার অপহরণের ভয়ে বছরের পর বছর ধরে গড়ে তোলা ভিটেমাটি ব্যবসা বানিজ্য ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। একটি স্বাধীন দেশের নাগরিকের জন্য এর চেয়ে বড় নিরাপত্তাহীনতা আর কী হতে পারে? সবার আগে বাংলাদেশ প্রধান মন্ত্রী তারেক রহমানের এই শ্লোগান কে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
মাদক ও মানবপাচার অনলাইন জুয়া দমনে যেমন রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দেয়, তেমনি অপহরণ ও মুক্তিপণনির্ভর সশস্ত্র রোহিংগ্যা সন্ত্রাসী চক্র ও স্থানীয় কিছু খারাপ মানুষ মিলে এই জঘন্য অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা নির্মূলে এখন সর্বোচ্চ অগ্রাধিকার প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সমন্বিত ও ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। সীমান্তের মানুষকে নিয়ে অপরাধ প্রবন এলাকায় জন সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের ও এলাকাবাসী রাজনৈতিক ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। আর প্রতিশ্রুতি নয়, নিরাপত্তা চায়। তারা চায় সন্তানদের নিয়ে নিশ্চিন্তে নিজের ঘরে ঘুমাতে, ভয় ছাড়া চলাফেরা করতে।এটা আমাদের দেশ এখানে আমরা জন্মেছি এখানে আমাদের যুদ্ব্র করে বাঁচতে হবে
সরকার ও সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি অনুরোধ আর দেরি নয়। টেকনাফের অপহরণচক্রের বিরুদ্ধে এখনই সর্বাত্মক ও কার্যকর ব্যবস্থা নিন। প্রতিটি মানুষের জীবন সমান মূল্যবান। নিরাপদ উখিয়া টেকনাফ শুধু একটি দাবি নয়, এটি সীমান্তবাসীর মৌলিক অধিকার।