দুর্গাপুরে কাঁঠালবাড়ীয়া বাজারে সিহান এন্টারপ্রাইজের আলফা সিমেন্ট শোরুম উদ্বোধন
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়ীয়া বাজারে আলফা সিমেন্টের ডিলার মেসার্স সিহান এন্টারপ্রাইজের নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করা হয়। মেসার্স সিহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান শান্তর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার রাজু চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ও আলফা সিমেন্টের সিএমও মো. মসিউর রহমান ডালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ও আলফা সিমেন্ট লিমিটেডের ইউনিট হেড সিদ্দিকী, সিনিয়র ম্যানেজার আব্দুল গনি, ম্যানেজার আব্দুর রউফ, মো. রনি, মো. মেনু ও মো. শামসুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মসিউর রহমান ডালিম বলেন, “আলফা সিমেন্টের গুণগত মান ও ক্রেতাদের আস্থাকে আরও শক্তিশালী করতে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক ডিলার শোরুম স্থাপন করা হচ্ছে। দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়ীয়া বাজারে সিহান এন্টারপ্রাইজের মাধ্যমে ক্রেতারা সহজেই আলফা সিমেন্ট সংগ্রহ করতে পারবেন। আমরা আশা করি, এই প্রতিষ্ঠানটি স্থানীয় নির্মাণসংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যেমেসার্স সিহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ
আখতারুজ্জামান শান্ত বলেন, “কাঁঠালবাড়ীয়া বাজার ও আশপাশের এলাকার মানুষের চাহিদা পূরণে সিহান এন্টারপ্রাইজ সবসময় মানসম্মত নির্মাণসামগ্রী সরবরাহে গুরুত্ব দেবে। আলফা সিমেন্টের গুণগত মান বজায় রেখে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা নতুন শোরুমটি ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।