দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা
মোঃ শাহিনুর রহমান আকাশ
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের শ্রীধরপুর এলাকায় অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারা লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৮(২) ধারায় একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।