দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর।
সাইফুল আলম।
প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নের পান্ডার গাঁও দক্ষিণপাড় গ্রামে তাহির আলীকে আল মদিনা ইসলামী সোসাইটির সকল সদস্যবৃন্দ মিলে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক হওয়া এক যুবককে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজারে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ স্হানীয় যুবকরা তাকে আটক করে । পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ সুনামগঞ্জ ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোনো আপস করা হবে না। অপরাধী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।
আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।