সাইফুল আলম।
প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।
খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৫ নং পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ আলী আফরান। তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন,তিনি পান্ডারগাঁও ইউনিয়নের বাসিন্দা তিনি একজন শিক্ষানুরাগী ও মাজসেবক এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি একটি জনসেবামূলক আধুনিক ও মডেল ওয়ার্ডে গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন, সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে, কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়া স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া উনার জীবনের প্রধান অঙ্গীকার। নির্বাচনী ভিশন ও অঙ্গীকারে- প্রার্থী মোহাম্মদ আলী আফরান উনার ওয়ার্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন এলাকার মুরুব্বিদের পরামর্শ তরুণ প্রজন্মের মেধার উদ্ভাবনী
শক্তি এবং যুবকদের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে ৫ নং পান্ডারগাঁও ইউনিয়নের ৫নংওয়ার্ডেকে একটি আধুনিক স্মার্ট দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন। যেখানে থাকবে বৈষম্যহীন সেবাপ্রদান! কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সুযোগ সুবিধা ও সেবা পৌঁছে দেওয়া তার মূল উদ্দেশ্য। নির্বাচন প্রসঙ্গে আলী আফরান বলেন আমি আমার ৫নং ওয়ার্ডের মানুষের সেবক হতে চাই। আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং ৫ নং পান্ডারগাঁও ইউনিয়নের ৫নংওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।তিনি আরও বলেন আমি আমার প্রিয় পান্ডারগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডেকে একটি মডেল,আলোকিত ওয়ার্ডে হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। যেখানে থাকবে সকল জনসাধারণের সম্মানজনক অধিকার এই পথচলায় আমি আমার সম্মানিত ওয়ার্ডে বাসির দোয়া,ভালবাসা, পরামর্শ সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।এলাকার সর্বমহলে সাধারণ ভোটারদের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সর্বজনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।
মেম্বার পদটি কোনো ক্ষমতার অহংকার নয় এটি হলো মানুষের সেবা করার এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার একটি পবিত্র আমানত। সততাই হোক আমাদের পথচলার শক্তি।
মোহাম্মদ আলী আফরান, মেম্বার পদ প্রার্থী, ৫নং ওয়ার্ড
৫নং পান্ডার গাঁও ইউনিয়ন