মোঃ আনোয়ার হোসেন, নওগাঁ।
নওগাঁর মহাদেবপুরে এক ব্যবসায়ীকে মারধর করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারী ট্রাকচালকসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাতে জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না (২৪), ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে রবিন (২৫) এবং একই থানার ডিম জাওন গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহেল রানা (২৫)। এদের মধ্যে সোহেল রানা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের পিকআপ চালক এবং এই ছিনতাইয়ের অন্যতম মূল পরিকল্পনাকারী।
তাঁর দোকানের পিকআপ চালক সোহেল রানা এবং ম্যানেজার মজনু মিয়া (৩৫) ভাঙারির মালামাল বিক্রি করতে বগুড়ায় যান। মালামাল বিক্রি শেষে নগদ ৯ লাখ ১৩ হাজার