নওগাঁ সাপাহারে তিজারা কাবাব হাউসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
মোঃ রাসেদ আলী
পত্নীতলা উপজেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী তিজারা কাবাব হাউস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোঃ তসলিম উদ্দিন, যিনি দৈনিক করতোয়া পত্রিকার সাপাহার প্রতিনিধি এবং সাপাহার প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত তিজারা কাবাব হাউস এবং তিজারা মিষ্টান্ত ভান্ডার এন্ড তিজারা বিপ কর্নার এই তিনটি প্রতিষ্ঠানের উদ্যোক্ত অল্প সময়েই সুস্বাদু খাবার, পরিচ্ছন্নতা ও উন্নত সেবার মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটিতে দোয়া কোরআন তেলাওয়াত করা হয়।
শুভেচ্ছা বিনিময় এবং অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। এ সময় শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উদ্যোক্তা মোঃ তসলিম উদ্দিন বলেন, “গ্রাহকদের ভালোবাসা ও আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতেও সাপাহারের মানুষকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশে মানসম্মত খাবার পরিবেশন করে সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয়রা জানান, সাপাহারে পরিবার-পরিজন নিয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে খাবার উপভোগের অন্যতম নির্ভরযোগ্য স্থান হিসেবে তিজারা কাবাব হাউস ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে