মো: জহিরুল ইসলাম, শেরপুর ।
শেরপুরের নকলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগেই) সকালে উপজেলার মুক্তমঞ্চে জমায়েত হয় বক্তরা। এ উপলক্ষে আয়োজিত র্যালিটি নকলা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হয়।
আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক নকলা উপজেলা শাখার ইয়াহিয়া নকলবী ভূট্টোর নেতৃত্বে এবং আব্দুল আওয়াল ভান্ডারির সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও গুরুত্ব, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং তাঁর দেখানো শান্তি ও সম্প্রীতির পথ নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।