নকলা প্রেসক্লাবে নতুন নেতৃত্বের সূচনায়,এক বছরের দায়িত্বে রানা রিজন সহ সাংবাদিকরা
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলা প্রেসক্লাবের আগামী এক বছরের জন্য উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ ও সম্মানিত সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে মো. শফিউজ্জামান রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুল ইসলাম রিজন দায়িত্ব পেয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে প্রেসক্লাবের এসব পরিষদের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নাম, পদবি ও যোগাযোগের তথ্য উল্লেখ রয়েছে।
তালিকা অনুযায়ী, দৈনিক দেশ রূপান্তরের নকলা প্রতিনিধি মো. শফিউজ্জামান রানা সভাপতি এবং শফিউল আলম লাভলু সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন ও আরিফুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম রিজন।
এ ছাড়া সাধারণ পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সংগঠনের উপদেষ্টা পরিষদ ও সম্মানিত সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে, প্রেসক্লাব নকলা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির অস্থায়ী কার্যালয় নকলা হলচত্বরের দ্বিতীয় তলায় অবস্থিত।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ ও তথ্য তুলে ধরার ক্ষেত্রে প্রেসক্লাবের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবগঠিত পরিষদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও পেশাদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।