মোঃ ইকবাল হোসেন,নরসিংদী।
নরসিংদীর পলাশের ঘোড়াশালে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ অক্টোবর) সকালে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদীর মাল্টিলেয়ার প্লাস্টিক প্যাকেজিং লিমিটেড কারখানার সীমানা প্রাচীর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
পুলিশ জানায়, সকালে কারখানাটির সীমানা প্রাচীরের সামনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানুষিক ভারসাম্যহীন স্থানীয়দের তথ্য মতে গত এক মাস ধরে অজ্ঞাত ওই বৃদ্ধ কারখানার আশেপাশে বসবাস করছিলেন। হঠাৎ করেই সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের পরিচয় শনাক্তসহ মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।