নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপির তত্ত্বাবধানে বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা যুবদলের সদস্যসচিব জনাব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান লিটন ও যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়।
র্যালিটি নান্দাইল নতুন বাজার থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।