বগুড়া প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু উপজেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বগুড়ার কাহালু উপজেলার পাবহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু উপজেলা কমিটির সহ-সভাপতি মো. গোলাম সারোয়ার বাবু, সহ-সভাপতি মো. জুয়েল মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাছেল হোসেন।এছাড়াও কমিটির সদস্য রায়হান আলী, রাজনসহ স্থানীয় মেম্বার মো. আ. হান্নান, পাবহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় নিসচা কাহালু উপজেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, “সড়ক নিরাপত্তার পাশাপাশি একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।