নীলফামারীতে (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ জুলাই-নীলফামারী পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (নিঃ) পুলিশ পরিদর্শক মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সলেমানের চৌপতি বাজারে বাবলুর রহমানের নির্মাণাধীন কাপড়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৬ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১,২৫০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১,৮০০ টাকা।
এ ঘটনায় জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।